Apan Desh | আপন দেশ

ইমরানের সংসারে ভাঙনের সুর!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৭ মার্চ ২০২৪

ইমরানের সংসারে ভাঙনের সুর!

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে পারভীন হাশমির সঙ্গে ঘর বেঁধেছেন এ অভিনেতা। তাদের সংসারে আয়ান হাশমি নামে একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি ইমরানকে হুমকি দিয়েছেন তার স্ত্রী।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই হতবাক ইমরানের ভক্তরা। হঠাৎ কী হলো অভিনেতার সংসারে? এবার কি ভেঙে যাবে এ দম্পতির সংসারও? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ইমরানের ভক্তদের মনে।

সম্প্রতি জেনিস সিকুইরাকে দেয়া এক সাক্ষাৎকার বিষয়টি নিয়ে কথা বলেন ইমরান। আলাপচারিতায় অকপটে এ কথা স্বীকার করেন অভিনেতা।

আরও পড়ুন>> মাহির সংসার ভাঙার কারণ জানালেন রাকিব

এ প্রসঙ্গে ইমরা বলেন, আমার স্ত্রী আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে সে ক্রমাগত হুমকি দিলেও এখনও ছেড়ে যায়নি। আমি গত দুই বছর ধরে যে ডায়েট অনুসরণ করি, আমি যা খাই— সেটা সে মোটেও পছন্দ করে না। আমার সালাদে রয়েছে অ্যাভোকাডা, লেটুস পাতা ইত্যাদি। কিমা এবং মিষ্টি আলু আমার দুপুর ও রাতের খাবার। মূলত এ কারণেই ছেড়ে যাওয়ার হুমকি দেয় আমাকে।

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গত বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’। সুজিত পরিচালিত সিনেমাটি অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত