Apan Desh | আপন দেশ

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা কক্কর

ছবি: সংগৃহীত

নিজের থেকে কম বয়সের যুবককে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বেশ কিছুদিন প্রেমের পরই বিয়ের সিদ্ধান্ত নেন এ বলিউড গায়িকা। স্বামী রোহনপ্রীত সিং তার চেয়ে ৮ বছরের ছোট। তবে ২০২০ সারে বেশ ধুমধাম করেই সংসার বাঁধেন তারা। বিয়ের পরবর্তী দুই বছর বেশ ভালো কেটেছে এ দম্পতির। কিন্তু গত বছর থেকেই নতুন চর্চায় আসেন এ জুটি। 

গুঞ্জন উঠেছে, ফাটল ধরেছে নেহা-রোহনের দাম্পত্য জীবনে। বর্তমানে বিদেশে হোক কিংবা কোনো রিয়েলিটি শো-এর মঞ্চ, কোথাও একসঙ্গে দেখা যাচ্ছে না দু’জনকে। ফলে ছড়িয়েছে বলিউডের তারকা এ দম্পতির বিচ্ছেদের খবর। 

বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন নেহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ তাদের নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। যেটা খুবই দুঃখজনক। কারণ তাদের মধ্যে বিচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন>> অনুপমের বিয়ে নিয়ে যা বললেন পরম-পিয়া

নেহার ভাষায়, ‘আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাদের খুব বেশি পাত্তা দেই না। আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা।’

পাশাপাশি নেহা স্বীকার করেন, একটা সময় তিনি পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন থেকে কানেহা কক্করজে ফিরবেন পুরোদমে। সেদিকেই মনোযোগ দিতে চান তিনি। 

গায়িকা বললেন, ‘আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গেছে, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত