Apan Desh | আপন দেশ

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি

কুবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি, আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০৫ ফেব্রুয়ারি শুরু হবে। ভর্তির আবেদন শুরু হবে চলতি বছরের ১৫ নভেম্বর থেকে। এছাড়া কুমিল্লার পাশাপাশি কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ এর ০৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'এ' ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ০৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় 'বি' ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), ০৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।  

আরও পড়ুন<<>>শিক্ষাখাতে জিপিইর অনুদান বাড়ানোর আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৫, ০৬ ও ০৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে। আর এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়