Apan Desh | আপন দেশ

উপাচার্য নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ১৭ মে ২০২৬

আপডেট: ১৫:৫৭, ১৭ মে ২০২৬

উপাচার্য নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

ছবি: আপন দেশ

গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য (ভিসি) নিয়োগ কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

সংঘর্ষে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন<<>>এডিপির উন্নয়ন প্রকল্পে নেই ইসলামী বিশ্ববিদ্যালয় 

নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করা হয়। পরে শহীদ মিনারে জড়ো হলে সেখান থেকে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে। ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ কার্যকর হবে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement