জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বৃক্ষরোপণ করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় খুবির খান বাহাদুর আহছানউল্লাহ হলের সামনে এ বৃক্ষরোপণ করা হয়।
আরওপড়ুন<<>>ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কাল
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























