Apan Desh | আপন দেশ

ঈদের পরপরই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা নেয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৪, ১ মার্চ ২০২৬

ঈদের পরপরই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা নেয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষা দ্রুত শেষ করতে চান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে এনে ঈদের পরপরই এ পরীক্ষা আয়োজন করতে হবে।

তিনি বলেন, ১৭ এপ্রিল নয়—প্রয়োজনে আরও ১৫ থেকে ২০ দিন এগিয়ে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

রোববার (০১ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন মন্ত্রী।

এ সময় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লক্ষ্যে প্রয়োজনে বিজি প্রেসের সঙ্গে কথা বলে কীভাবে পরীক্ষা আরো আগে নেয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. মিলন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়