Apan Desh | আপন দেশ

নতুন ভ্যান পেয়ে আনন্দে উৎফুল্ল খুবির আলেক চাচা

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ মে ২০২৫

নতুন ভ্যান পেয়ে আনন্দে উৎফুল্ল খুবির আলেক চাচা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, শিক্ষার্থীদের প্রিয় চায়ের দোকানদার আলেক চাচা এখন আবার কর্মজীবনে ফিরেছেন নতুন উদ্যমে। সম্প্রতি তার একমাত্র জীবিকার মাধ্যম, ভ্যানটি চুরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দুঃসংবাদের রেশ। বিষয়টি জানাজানি হতেই সাবেক শিক্ষার্থীরা এগিয়ে আসেন সহায়তার হাত বাড়িয়ে।

রোববার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের হলরোড এলাকায় এক আবেগঘন আয়োজনের মাধ্যমে চাচার হাতে নতুন ভ্যানটি তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

আলেক চাচা শুধু একজন চা বিক্রেতা নন, বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর জীবনের স্মৃতির অংশ। ক্লান্তির বিরতিতে তার চায়ের টঙই ছিল আড্ডা, স্বপ্ন ও বন্ধুত্বের কেন্দ্রবিন্দু। সে চাচার বিপদে প্রাক্তন শিক্ষার্থীরা এককাট্টা হয়ে পাশে দাঁড়ানোয় সবার মধ্যে ছিলো উচ্ছ্বাস ও আবেগ।

আরও পড়ুন>>>রাবির দুই ইউনিটের ভর্তির পছন্দক্রম প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলেক চাচা আমাদের ছাত্রজীবনের অবিচ্ছেদ্য অংশ। তার দোকানে বসে কেটেছে কত আড্ডা আর স্বপ্নের কথা। তার দুঃসময়ে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। বন্ধুরা, বড় ভাইয়েরা সবাই চাচার জন্য এগিয়ে এসেছেন।

চাচার জন্য নতুন ভ্যান কেনার অর্থ জোগাড় করা হয় সম্পূর্ণভাবে প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে। এতে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও ব্যাচের শিক্ষার্থীরা। কেউ পাঠিয়েছেন নগদ টাকা, কেউ করেছেন সমন্বয়ের কাজ। এ উদ্যোগ ছিল একান্তই ভালোবাসা থেকে।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে আলেক চাচা বলেন, আমি সবসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দোয়া করি। আমি খুব খুশি। ওদের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, বড় মানুষ হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু