Apan Desh | আপন দেশ

ঈদের আগে দুই শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২০, ১৪ মে ২০২৫

ঈদের আগে দুই শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহার আগে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যান্য স্কুল-কলেজের পাশাপাশি এ দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।

বুধবার (১৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সামসুল আরিফের স্বাক্ষর করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে, দাফতরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এ প্রেক্ষাপটে, আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য মাঠ পর্যায়ের সব অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয় সবধরনের মাধ্যমিক স্কুল-কলেজ ১৭ ও ২৪ মে খোলা রাখার নির্দেশনা দেয়। তবে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে কি-না, এমন সিদ্ধান্তহীনতার মধ্যে বুধবার এ নতুন সিদ্ধান্ত এলো। এ সিদ্ধান্তের ফলে ঈদের আগে অতিরিক্ত দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলবে।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত