Apan Desh | আপন দেশ

প্রাথমিক

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটের রামপাল উপজেলার চিপস খাওয়ার পর অসুস্থ হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও একজন নারী অভিভাবক। অসুস্থ্য হওয়ার পর দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে চিপস খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হয়।

০৮:৪১ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

সারা দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নের লক্ষ্যে ৪টি ভিন্ন স্তরের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে। রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।  কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভা আহবান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন। সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন।

০৭:৪৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে স্কুলে উপস্থিত হোন। প্রাধান শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। জানা যায়, অধিকাংশ প্রধান শিক্ষক পরিবারের সঙ্গে জয়দেবপুর, টঙ্গি, উত্তরাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে। এতে করে অধিকাংশ প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন। উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার কথা বলে প্রধান শিক্ষকরা দুপুরের আগেই বিদ্যালয় ত্যাগ করার প্রবনতা রয়েছে। ফলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব অনিয়মের কারনে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

০৬:১৩ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

নতুন কারিকুলাম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষা প্রতিমন্ত্রী

নতুন কারিকুলাম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। তিনি বলেন, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এ নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে। রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, আমরা আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ফেল করছে।

০৭:১১ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বিধি-বিধান মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। একই সঙ্গে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতদের ধৈর্য ধারণ করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার এবং জনদুর্ভোগ এড়াতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার আহবান করেন তিনি। রোববার (২৬ এপ্রিল) নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে। সাত সদস্যের এ প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

১১:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাগ, স্কুল ড্রেস দেবে সরকার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাগ, স্কুল ড্রেস দেবে সরকার

আগামী জুলাই মাস থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়া হবে। একই সঙ্গে বই বহনে দেয়া হবে পাটের তৈরি ব্যাগও। পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়ার লক্ষ্য। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

১২:২৯ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

আজ সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আজ সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে অধিদফতরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

০৮:৩৯ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement