Apan Desh | আপন দেশ

শিক্ষক তন্ময়কে হেয় প্রতিপন্নের চেষ্টা, শিক্ষার্থীদের নিন্দা

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৩ মার্চ ২০২৬

শিক্ষক তন্ময়কে হেয় প্রতিপন্নের চেষ্টা, শিক্ষার্থীদের নিন্দা

ফাইল ছবি, আপন দেশ

ভিত্তিহীন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। অভিযোগটি উঠেছে একটি ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন উক্ত বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা৷

জানা যায়, রুটিন অনুযায়ী ক্লাস নিতে চাওয়ায় ইবির জার্নালিজম বিভাগের শিক্ষক তন্ময় সাহা জয়ের প্রতি বিরাগভাজন হয়ে তার ক্লাস বর্জনের ঘোষণা দেয় বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। এ দাবিতে গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেয় তারা। স্মারকলিপিতে উক্ত শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও ০১ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর আধিপত্য বিস্তার, ফলাফল ‘ভ্যানিশ’ করে দেয়ার হুমকি, ভয়ভীতি প্রদর্শন, ইন্টার্নাল মার্ক প্রদানে দ্বিচারিতা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ তোলা হয়। যার কোনটাই স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেননি। 

আরও পড়ুন<<>>পূর্ণ বেতন-বোনাস পাচ্ছেন ইবির বহিষ্কৃত শিক্ষকরা

বিষয়টি প্রকাশ্যে এলে বিভাগের ২০২০-২১ সেশনের একাধিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিভাগীয় সভাপতিকে এসব অভিযোগ দেননি বলে জানান। স্মারকলিপির বাইরে তাদের কোন বক্তব্য নেই বলেও উল্লেখ করেন। পরবর্তীতে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা এসব অভিযোগকে ভিত্তিহীন আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়