Apan Desh | আপন দেশ

স্কুলে ভর্তির লটারি দুই দিন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ২২ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:২১, ২২ নভেম্বর ২০২৩

স্কুলে ভর্তির লটারি দুই দিন পিছিয়েছে

ফাইল ছবি

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির তারিখ দুই দিন পিছিয়ে ২৬ নভেম্বরের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (২৬ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় লটারির কার্যক্রম পিছিয়ে দেয়ার তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠি এরই মধ্যে টেকনিক্যাল সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটককে পাঠানো হয়েছে। চিঠিতে ২৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর, মঙ্গলবার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ধার্যকৃত তারিখ অনুযায়ী লটারি অনুষ্ঠানের ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্ধারণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাউশির ভর্তি কমিটি সূত্র জানায়, এবার স্কুলগুলোতে মোট শূন্য আসন রয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। এরমধ্যে সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ১৮ হাজার ১০১টি। এর বিপরীতে আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজার ১৩ জন। অর্থাৎ সরকারি স্কুলে শূন্য আসনের প্রায় পাঁচগুণ বেশি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে বেসরকারি স্কুলে শিক্ষার্থী সংকট দেখা গেছে। সারাদেশের বেসরকারি স্কুলে শূন্য আসন সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি। এর বিপরীতে আবেদন করেছে মাত্র ৩ লাখ ১০ হাজার ৭৭৯ শিক্ষার্থী। অর্থাৎ বেসরকারি স্কুলে এবারও প্রায় ৭ লাখ আসন শূন্য থাকবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান