Apan Desh | আপন দেশ

ভর্তি

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এসময় জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেছন একজন। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১ টা ৬ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়।

০৭:০৪ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

ইবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

ইবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এসময় ফুলসহ উপহার প্রদান, ইমারজেন্সি ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা নিয়ে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিল এ ছাত্র সংগঠনটি। শুক্রবার (২৭ শে মার্চ) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এ ধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

০৮:১৩ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

ঢাবির বিজ্ঞান ইউনিটের শনিবারের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাবির বিজ্ঞান ইউনিটের শনিবারের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শনিবারের (২০ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

১২:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

হাদির চিকিৎসায় ১১ জরুরি সিদ্ধান্ত মেডিকেল টিমের

হাদির চিকিৎসায় ১১ জরুরি সিদ্ধান্ত মেডিকেল টিমের

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এ জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল। বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য।

০৭:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশের সুযোগ থাকবে না; ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।

০৫:৫৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement