Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩২, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১৯, ৮ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

ছবি: আপন দেশ

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্য সেবায় ক্যাশলেস পেমেন্ট শীর্ষক একটি মতবিনিময় সভা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুন।  

আরও পড়ুন<<>>প্রাইম ব্যাংক-সন্ধানী গ্রুপের মধ্যে সমঝোতা 

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন উদ্বোধন করা হয়।     

প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয় বরং এটি আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআর-এর মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে। কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকে। যা আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়