Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা দেয়ার লক্ষ্যে এ সমঝোতা হয়। বুধবার (০২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

০৭:১৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

সম্মিলিত ইসলামী ব্যাংকে কাস্টমার ফার্স্ট, পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স সম্মেলন

সম্মিলিত ইসলামী ব্যাংকে কাস্টমার ফার্স্ট, পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স সম্মেলন

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণ, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরুদ্ধার এবং গ্রাহকবান্ধব সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স` শীর্ষক সম্মেলন হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকা শহরের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সারাদেশের বিভিন্ন শাখা, উপশাখা ও অন্যান্য কর্মস্থল থেকে প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

০৮:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ও ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন হয়েছে। শনিবার (০১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। সম্মেলনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম, ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান, ঢাকার ৬টি কর্পোরেট শাখা প্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

০৪:৫৭ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ ব্যাংকের বেশিরভাগ গ্রাহক তাদের টাকা উঠাতে পারছেন না। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

০৭:৩৪ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পশাপাশি বিষয়টির দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন এবিবি। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। বৈঠক শেষে মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও এ পরিস্থিতিকে কেবল ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে নয় বরং রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। 

০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement