Apan Desh | আপন দেশ

সচেতনতা

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা এবং  প্রতিরোধে ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। যুবসমাজ, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

০৪:০৩ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement