Apan Desh | আপন দেশ

ডিজেল

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এ চালানটি ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। পার্বতীপুর ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে এটি ষষ্ঠ চালান। এ নিয়ে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান।

১১:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সরবরাহ জোরদারে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। চারটি ট্যাংকারে করে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এ পরিমাণ জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার রোববার (১৯ এপ্রিল) এসে পৌঁছাবে। জাহাজগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এ তিনটি জাহাজ শুক্রবার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছাবে।

০৬:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’ নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। জানা যায়, মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে এসেছে জাহাজ দুটি। জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে আছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে। এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার (১৫ এপ্রিল) জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেয়া হবে।

০৭:২৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন

৩ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন

তিন লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণে এ উদ্যোগ নেয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (০৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানায়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব ছিল এক লাখ টন করে তিন কোম্পানি থেকে মোট তিন লাখ টন ডিজেল কেনা হবে। ডিজেল কেনার তিন প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ডিজেল সরবরাহ করবে বলে জানিয়েছে ইয়ার এনার্জি এজি, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি এবং সিকদার ইন্টারন্যাশনাল। 

০৮:৪৪ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি, কৃষিখাতকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওর মাধ্যমে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেলটা পায় সে চেষ্টা করছি। এছাড়া রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। মনির হোসেন চৌধুরী বলেন, রাশিয়া থেকে ২ মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির জন্য প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আমেরিকার কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিছু দেশে আমেরিকার স্যাংশন থাকায় অনুমতির এ প্রক্রিয়ায় যেতে হয়েছে।

০৪:৫২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল

পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। এ জ্বালানি সরবরাহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিকল্প দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ১১টি চালানে আসবে দুই লাখ ৮১ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। বাকি ৫৫ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া যাবে দেশের শোধনাগার ও পেট্রোলিয়াম প্ল্যান্ট থেকে। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর জন্য এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুরা বন্দর এ আটকা পড়েছে। ‘এমটি নর্ডিক পলাঙ’ নামের জাহাজটি গত ২ মার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি এখনো বন্দরে নোঙর করে আছে।

১০:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

জ্বালানি তেল সরবরাহ গ্রহণ-বিতরণে পাঁচ শর্ত

জ্বালানি তেল সরবরাহ গ্রহণ-বিতরণে পাঁচ শর্ত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে। একই সঙ্গে অনেকেই অতিরিক্ত জ্বালানি মজুতের চেষ্টা করছেন। শুক্রবার (০৬ মার্চ) এ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ফিলিং স্টেশন থেকে জ্বালানি বিক্রি ও ডিপো থেকে তেল উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেয়া হয়েছে। জ্বালানি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

০৫:৩২ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement