Apan Desh | আপন দেশ

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কোলাস ছবি

পবিত্র হজ পালন সহজ করার লক্ষ্যে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন করা যাবে। এছাড়া সকল পস মেশিনে পেমেন্ট সুবিধা ও বছরে সর্বোচ্চ ৪ বার বিমানবন্দরে বলাকা লাউঞ্জ ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন। 

প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কার্ডে লোড করে নিতে পারবেন। তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি করা হবে এবং এতে কোন চার্জ নেই। 

সম্প্রতি রাজধানীর এক হোটেলে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের মতবিনিময় সভায় এ কার্ডের উদ্বোধন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ এজেন্ট কাফেলা কার্ডের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ  ।

আরও পড়ুন<<>>দেশে স্বর্ণের আজকের বাজারদর

 ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশ-এর ডাইরেক্টর সোহেল আলিম। 

ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় হাব ও ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়