Apan Desh | আপন দেশ

পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৫, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২১, ৭ নভেম্বর ২০২৬

পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু রোববার

ফাইল ছবি

শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্প। রোববার (০৮ নভেম্বর) থেকে অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন শুরুর প্রস্তুতি নিয়েছেন মালিকেরা। ওই দিন শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা রয়েছে। এতে শ্রমিকদের অসন্তোষ আরও কমবে বলে আশা করছেন তারা।

শুক্রবার (০৬ নভেম্বর) সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সাভার ও আশুলিয়ার ৮৮টি পোশাক কারখানা চালু ছিল। এসব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। কমেছে সড়কে বিক্ষোভ ও উত্তেজনাও।

শিল্পাঞ্চল পুলিশ জানায়, গত ০৪ নভেম্বর শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ৭০টি, গাজীপুরে ৫০টি এবং নারায়ণগঞ্জে আটটি কারখানা রয়েছে।

শিল্পমালিকদের আশা, শনিবার (০৭ নভেম্বর) সরকারি ছুটির পর রোববার থেকে কারখানাগুলোতে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে। কয়েক দিনের অস্থিরতায় উৎপাদন ও পণ্য সরবরাহে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সর্বোচ্চ উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। মালিকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে রফতানি আদেশ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন<<>>তৈরি পোশাকের বাইরে রফতানিতে সুবাতাস

এদিকে দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ ছিল মজুরি বৃদ্ধি। শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। গত ০৩ নভেম্বর নতুন মজুরি বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা শ্রমিকদের।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, মজুরি বোর্ড গঠন হওয়ায় শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তবে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। মালিকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে রফতানি আদেশ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়