Apan Desh | আপন দেশ

চতুর্থ ধা‌পে ২০ কোটি টাকা পা‌বে ৫ বিমা কোম্পা‌নির গ্রাহক 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ৭ নভেম্বর ২০২৬

চতুর্থ ধা‌পে ২০ কোটি টাকা পা‌বে ৫ বিমা কোম্পা‌নির গ্রাহক 

আইডিআরএ-এর লোগো

দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বিমাদাবি পরিশোধের উদ্যোগের চতুর্থ ধাপে পাঁচ হাজার ৯৭২ জন পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। রোববার (০৮ নভেম্বর) পাঁচটি বিমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনুকূলে এ অর্থ দেয়া হবে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৭৪ জন পলিসিধারী পাবেন ৮ কোটি ৩৭ লাখ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ১৬৩ জন পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।

আরও পড়ুন<<>>টানা চার বছর লভ্যাংশ দিচ্ছে না গ্লোবাল হেভী কেমিক্যাল

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে ৫ কোটি টাকা দেয়া হবে। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪৪ জন পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা।

আইডিআরএ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি বিমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কর্তৃপক্ষ কাজ করছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বিমা খাতের টেকসই উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিআরএ।

আপন দেশ/কেএম/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়