Apan Desh | আপন দেশ

আইডিআরএ নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৪২, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:২১, ১৬ আগস্ট ২০২৬

আইডিআরএ নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম

মো. সিরাজুল ইসলাম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

অর্থ মন্ত্রনালয়ের আথির্ক প্রতিষ্ঠান বিভাগ রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার  স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহনের তারিখ হতে তিন বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সদস্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। 

আরও পড়ুন<<>>জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান নির্বাচিত

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. সিরাজুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক ১৩ আগস্ট পদত্যাগ করেন। তার পদত্যাগে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়। এ শূন্য পদে মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দিল সরকার। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়