ছবি: আপন দেশ
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির নির্বাচন হয়। এতে বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ২৬৭ ভোট পেয়ে জেবিএবির সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহজাহান ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী একেএম মাকসুদুর রহমান চৌধুরী ৫২ ভোট পেয়েছেন ।
আরও পড়ুন<<>>জেবিএবি নির্বাচন: সভাপতি-সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী
নির্বাচনকে কেন্দ্র করে তফশিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।
জেবিএবির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে পেশাগত মর্যাদা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে জেবিএবি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাংকাররা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































