জ্বালানির দাম নিয়ে সুখবর দিলো সরকার
আসন্ন জুলাই মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।
০৪:১১ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার