Apan Desh | আপন দেশ

‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে প্রভাব পড়বে না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে প্রভাব পড়বে না’

ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফিজ ইস্যুতে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যা ঘটেছে, তা দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা আমরা করিনি। তবে, ভারত-বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।’

রাজনৈতিক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। ২ পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’

তিনি বলেন, ‘মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড়-এটা সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি সম্পূর্ণভাবে উপযুক্ত। এ ধরনের কোনো পদক্ষেপ কেউ নিলে তার প্রতিক্রিয়া হবেই।’

আরও পড়ুন : স্বর্ণের আজকের বাজারদর জেনে নিন

তিনি আরও বলেন, ‘২ দেশ একসঙ্গে বসে রাজনৈতিক ঝামেলা মীমাংসা করতে হবে। বর্তমান টানাপোড়েন দু-দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।’

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু