Apan Desh | আপন দেশ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৪, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

মুনতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন।

আরও পড়ুন <> চাহিদা মিটিয়ে রফতানির পথে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায়। 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো