Apan Desh | আপন দেশ

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৩, ২৩ নভেম্বর ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

ছবি: আপন দেশ

দীর্ঘদিন ধরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র আরও জানায়, তার পাসপোর্ট নম্বর A08921483। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম।

১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এরপর একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যোগ হয়।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর সুইডেন আসলামকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি দেয়া হয় নব্বইয়ের দশকের আলোচিত এ শীর্ষ সন্ত্রাসীকে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়