Apan Desh | আপন দেশ

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪১, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৫৯, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

রাজধানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হচ্ছে। আটটি ক্যাটাগরিতে ২৩টি স্বর্ণ ও রৌপ্য পদক বিতরণ করা হচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ে প্রদর্শনী, সেমিনার, শোভাযাত্রা, আলোচনা সভা ও রেসিপি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন <> প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার ছিল প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। জাতীয় জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষি জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩০ শতাংশ।

একই অর্থবছরে দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ টন এবং ডিম উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৫০৯ কোটি।

প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রফতানি সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, টিকা উৎপাদন ও উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চামড়াজাত পণ্য, হ্যাচিং এগ এবং ভবিষ্যতে হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রফতানির সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো