Apan Desh | আপন দেশ

ভ্রাম্যমান আদালত

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এ সময় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকার অভিযোগে পাঁচ পরিবহনকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও মো. আশরাফুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, কর্মস্থলে প্রত্যাবর্তন নির্বিঘ্ন রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

০৭:২০ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

ভেজালবিরোধী অভিযানে বাজারের ৪৯ খাদ্যপণ্য প্রত্যাহার

ভেজালবিরোধী অভিযানে বাজারের ৪৯ খাদ্যপণ্য প্রত্যাহার

রমজানকে সামনে রেখে ভেজাল খাদ্যের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মানহীন হওয়ায় ইফতার ও সেহরিতে ব্যবহৃত ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে শোকজও করা হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প সচিব মো. ওবাইদুর রহমান। মো. ওবাইদুর রহমান বলেন, রমজানে বেশি ব্যবহৃত খাদ্যপণ্য যেমন ফ্রুট ড্রিঙ্ক, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, পাস্তুরিত দুধ, ভোজ্য তেল, ঘি, নুডলস ও সেমাই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব পণ্যের মোট ৭৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০১টি পণ্য মানসম্মত হলেও ৪৯টিতে ভেজাল ধরা পড়ে।

০৪:০০ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

বাজার নিয়ন্ত্রেণে র‌্যাবের অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা

বাজার নিয়ন্ত্রেণে র‌্যাবের অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-২। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে নয়টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, বাজার মূল্য মনিটরিং এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে।

০৪:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতঃপর...

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতঃপর...

পবিত্র মাস রমজান এলেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয়। তবে এবার বাজার নিয়ন্ত্রণ রাখতে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে বাজারে ঘুরছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছদ্মবেশে বাজার ঘুরে অনিয়মের সত্যতা পেলে করছেন জরিমানাও। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুরের শিবচর পৌর বাজারে এ ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

০৪:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে আটটি ঘোড়া জবাই করা হয়েছে। এ ঘটনায় ৪০০ কেজি মাংস জব্দ করা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর চরে এক অভিযানে এসব মাংস জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

০৩:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement