Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে রাতের আকাশে ড্রোন, গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ২৮ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে রাতের আকাশে ড্রোন, গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী

ছবি: আপন দেশ

রাঙামাটির বাঘাইছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে আকাশে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেছে। এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাতে কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলায় ড্রোন লক্ষ্য করে মোট ২২২ রাউন্ড গুলি ছোড়ার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাতের বেলায় এসব উপজেলার বিভিন্ন এলাকায় আকাশে ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ আকাশে ড্রোনের দেখা মেলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি সেগুলো ভূপাতিত করতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার রাতে কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলায় ড্রোন লক্ষ্য করে ২২২ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। তবে গুলির পর কোনো ড্রোন ভূপাতিত হয়েছে কি না, ড্রোনগুলোর উৎস কোথায় এবং কী উদ্দেশ্যে সেগুলো উড়ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে বাঘাইছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ির আকাশে ড্রোনের এমন উপস্থিতির বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট মহল। 

আরও পড়ুন<<>>পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়।

বিজিবির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, পাহাড়ের বিরাজমান অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে অজ্ঞাত কোনো পক্ষ নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তবে ড্রোনগুলোর পরিচয়, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা পক্ষ এবং সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প