Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের: রিজভী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৯, ২৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের: রিজভী

ছবি: আপন দেশ

শেখ হাসিনার সরকার খুন-গুমের সরকার ছিল। এমনই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ সমাবেশের আয়োজন করে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাসিনার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে তার দলের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির এ নেতা বলেন, তিনি শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন এবং দেশকে সঠিক পথে পরিচালনা করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।

আরও পড়ুন <<>> দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

এছাড়া জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা ও ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান সমাবেশে বক্তব্য দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়