সংলাপের মাধ্যমে পুশইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তে পুশইন সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (১৭ জুন) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ও ভারতের পুশইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি মনে করি বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এতে মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে।
০৭:৪৬ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার