Apan Desh | আপন দেশ

রাবি

রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনার শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় সংগঠনের আরও ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) রাত ৯টার দিকে সংগঠনটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সংগঠনের সাংগঠনিক পদ এবং ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

০৯:৪২ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।  সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বিভিন্ন ধরনের স্লোগানে হামলার প্রতিবাদ জানায়।  অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করা হয়েছে। তাদের দাবি, হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হলেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। 

০৯:৩২ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

মেডেল অব সাকসেস অ্যাওয়ার্ড পেলেন রাজশাহীর হাফিজুর রহমান

মেডেল অব সাকসেস অ্যাওয়ার্ড পেলেন রাজশাহীর হাফিজুর রহমান

কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন মো. হাফিজুর রহমান মিলন। তিনি রাজশাহীর ‘গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাকে ‘মেডেল অব সাকসেস-২০২৫’ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ- এ অনুপ্রেরণামূলক রিয়েলিটি প্রোগ্রাম ‘সফলতার গল্প ২০২৫’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৩০ জন গুণিজনকে ‘মেডেল অব সাকসেস ২০২৫’ প্রদান করা হয়।

০৯:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement