Apan Desh | আপন দেশ

বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কুবিতে কর্মশালা

কুবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কুবিতে কর্মশালা

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান উন্নত করতে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়ন সংক্রান্ত কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সুনামের গণ্ডি পেরিয়ে: বৈশ্বিক র‍্যাংকিংয়ের প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অবস্থান শীর্ষক কর্মশালাটি হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরিফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ও র‍্যাংকিং বিষয়ক পরামর্শক ড. ফাহাদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউছার আহমেদ পাটোয়ারী। এছাড়াও কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, র‍্যাংকিংয়ে কেবল ভালো পাবলিকশন থাকলেই স্থান পাওয়া যায় না। একটা বিশ্ববিদ্যালয় কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, তার উপরও র‍্যাংকিংয়ে অবদান রাখে। অ্যাকাডেমিক স্বচ্চতাও র‍্যাংকিংয়ে জায়গা পেতে সাহায্য করে। 

আরও পড়ুন<<>>নিরবে নিভৃতে মানুষ গড়েন যারা

উপাচার্য অধ্যাপক ড. এমএম শরিফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ে যথাযথ নথিপত্র সংরক্ষণের ঘাটতি রয়েছে। র‍্যাংকিংয়ে উন্নতি করতে হলে এ বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে যোগ্যতা অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয়কে গ্রীন ক্যাম্পাসে রূপ দিতে কাজ করছি। প্রতিটা কাজ দায়িত্বের সঙ্গে করতে পারলে আমরা শীঘ্রই আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে স্থান পাব।

র‍্যাংকিং উন্নয়ন কর্মশালার প্রশিক্ষক ড. ফাহাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে উন্নতির জন্য মানসম্মত গবেষণার প্রয়োজন। বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও র‍্যাংকিংয়ে উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণা অনুদান ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষাছুটিতে থাকা শিক্ষকদের সম্পৃক্ততা বৃদ্ধি, দূরদর্শী ও কৌশলগত নেতৃত্ব, আন্তর্জাতিক অতিথি ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, কার্যকর জনসংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং ফলাফলভিত্তিক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেয়া গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে অবস্থান উন্নত করা সম্ভব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়