Apan Desh | আপন দেশ

বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩ বছরে প্রায় ৪০০ গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে বর্তমানে কতগুলো তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। সেগুলোর নামের তালিকা কী, বন্ধ হওয়ার কারণ কী এবং তৈরি পোশাক খাতের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, হয়ে থাকলে, তা কী?

০৪:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় আনছে সরকার, মতামত চাইল মন্ত্রণালয় 

স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় আনছে সরকার, মতামত চাইল মন্ত্রণালয় 

দেশের স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে বৈধ, স্বীকৃত ও জবাবদিহিমূলক ব্যবসায়িক খাতে রূপ দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণীত খসড়া স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬ নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের রোববারের (০৯ আগস্ট) মধ্যে লিখিত মতামত দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খসড়া নীতিমালা পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

০৭:১১ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় জোর দেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় জোর দেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ আকর্ষণ এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৯ মে) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য প্রতিযোগিতার জন্য দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ- শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণকেন্দ্রিক একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের প্ল্যাটফর্ম বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় জোরদার করবে এবং নীতিগত নির্দেশনা, সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে সহায়তা করবে।

০৪:৪৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে। শুক্রবার (০৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি-রফতানি ব্যয় কমানো সম্ভব হবে না।

০৪:৩৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। মন্ত্রী বলেন, আমরা বাজার তদারকি করতে এসেছি। বাজারে যে মূল্যে পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা হচ্ছে কিনা তা আমরা দেখতে এসেছি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেয়ার চেষ্টা করছে। যারা মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে। মন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। এ কাজে মিডিয়াকর্মীদের সার্বিক সহযোগিতা চাই। সবাই সহোযোগিতা করলে জনগণকে স্বস্তি দিতে পারবো। 

০৭:৫৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

পণ্য সরবরাহ-দাম নিয়ে বিভ্রান্তি থাকবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

পণ্য সরবরাহ-দাম নিয়ে বিভ্রান্তি থাকবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

রোজায় ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ ও দাম নিয়ে বিভ্রান্তি থাকবে না। এ জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মাসখানেক ধরে আমরা যে চেষ্টা করছি। রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগেই সেটার বাস্তবায়ন হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। আহসানুল ইসলাম বলেন, আমাদের জাতীয় যে কমিটি আছে, জাতীয় টাস্কফোর্সের বৈঠক আগামী মঙ্গলবার হবে। সেখানে তেলের দাম পুনর্নির্ধারণ করতে পারবো বলে আমরা আশা করছি। বাকি পণ্যগুলোর ইন্ডিকেটিভ (নির্দেশক) মূল্য, সেটা ২০ ফেব্রুয়ারি আমাদের জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক আছে, সেই কমিটিতে বসে করা হবে।

০৬:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement