Apan Desh | আপন দেশ

যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা আটক

মাগুরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা আটক

মো. রায়হান ইসলাম সাগর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গোপন মিটিং হয়েছে। এসময় মো. রায়হান ইসলাম সাগর নামের এক নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটক মো. রায়হান ইসলাম সাগর বিনোদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন রায়হান ইসলাম সাগরকে আটকের খবর নিশ্চিৎ করেন। 

আরও পড়ুন <<>> সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

জানা যায়, চব্বিশের ৫ আগস্টের পর সাগর পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা জানায়নি পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়