ছবি: আপন দেশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯৯ জনে।
একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন রোগী।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।
আরও পড়ুন <<>> ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আপন দেশ/এসএস




































