ফাইল ছবি, আপন দেশ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর সেনা আইনে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক এ সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বিবরণ ও বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন তৎকালীন মেজর মোজাফফর হোসেন।
আরও পড়ুন<<>>ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা নেই: এসআরবি
এসব ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, জিয়াউর রহমানকে হত্যার মুহূর্তে মোজাফফর তার কাছেই অবস্থান করছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ২৩ জুলাই দেয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































