ফাইল ছবি, আপন দেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিভিন্ন পদে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন<<>>দেনমোহরের ২৫ গুণ দিয়ে সার্জেন্টকে তালাক ওসির
এছাড়া, বিআইআইএসএসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































