Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, বালু ব্যবসার দ্বন্দ্ব

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৩, ১৫ নভেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, বালু ব্যবসার দ্বন্দ্ব

সুরুজ জামান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুরুজ জামান (৩৫)। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ তথ্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের।

নিহত সুরুজ জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে সুরুজ জামানের বুকে আঘাত করে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন<> টাকার ব্যবস্থা করছিস বলেই এলোপাতাড়ি গুলি

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থি একটি গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সে বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়