Apan Desh | আপন দেশ

গরু চুরির ঘটনায় গণপিটুনিতে মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১৮, ১৫ নভেম্বর ২০২৬

গরু চুরির ঘটনায় গণপিটুনিতে মৃত্যু

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় গরু চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক ওরফে বিশারু (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির সময় আটক হওয়ার পর তিনি গণপিটুনির শিকার হন। 

নিহত নাজমুল হক অরফে বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন ছেলে।

বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ভোর রাতে লস্করাপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক তাকে আটক করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার মারধরে নাজমুল হক অরফে বিশারু গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। 

আরও পড়ুন<<>>দেনমোহরের ২৫ গুণ দিয়ে সার্জেন্টকে তালাক ওসির

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে অচেতন অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাজমুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়