ফাইল ছবি
সিলেটের পর জোহানেসবার্গেও হেলমেট উঁচিয়ে ধরলেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে তিনি এ সেঞ্চুরির দেখা পেয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় তিনি এ সেঞ্চুরি পান।
তবে গত ক’দিনে দর্শকদের এ দৃশ্যটা হয়তো চেনাই হয়ে গেছে। সেঞ্চুরির পর ধীরে ধীরে হেলমেট খুলে তা ব্যাটের আগায় ধরা। এরপর তা উঁচিয়ে উদ্যাপন। তাওহিদ হৃদয় সে সেঞ্চুরি উদ্যাপন দেখা গেল জোহানেসবার্গেও।
আরও পড়ুন <<>> তামিমের পর হৃদয়-লিটন প্রতিরোধে চা বিরতিতে বাংলাদেশ
সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও পেয়েছেন। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হৃদয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে এসে অবিশ্বাস্য একটা ইনিংসই খেললেন। তার সঙ্গে লিটন দাসের জুটিতে এখন তিনশ রানের পথে আছে বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































