Apan Desh | আপন দেশ

মাগুরা জেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বতন্ত্র প্রার্থী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বতন্ত্র প্রার্থী আটক

মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক স্বতন্ত্র প্রার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করা হয়েছে। তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে ফিরছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার তদন্তাধীন আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তবে তিনি যে স্বতন্ত্র প্রার্থী, বিষয়টি পুলিশের জানা ছিল না।

০৪:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ