Apan Desh | আপন দেশ

সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

ছবি : আপন দেশ

রাঙামাটির সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপ ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংঘাত হয়েছে। তাদের আধিপত্য লড়াইয়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক কন্যাশিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ২ পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। শিশুর হাত থেকে ইতোমধ্যে গুলিটি বের করা হয়েছে। 

শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়