সাবিহা আক্তার। ছবি: আপন দেশ
দেনমোহর ছিল ২ লাখ টাকা। ১০ হাজার পরিশোধও করেছিলেন স্বামী। কিন্তু সার্জন্ট স্ত্রীর যাতনায় স্বামী ওসিকে এতটাই বিষিয়ে তুলেছিলেন যে, টাকা যাই লাগুক তালাকের বিকল্প নেই। তাই দেনমোহরের ২৫ গুণ টাকা এবং তালাকনামা স্ত্রীর হাতে ধরিয়ে দিয়েছেন ওসি মাহবুব।
ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্মকর্তা সাবিহা আক্তারের। আর অপরপ্রান্তের ওসি মাহবুবের। যিনি নানা ঘটন-অঘটে এখন বরখাস্ত।
জানা যায়, ২০২২ সালের ৩০ আগস্ট তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেদিনই সাবিহার ঘনিষ্ঠ বন্ধু সাইফুরের মাধ্যমে মাহবুবের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। সে টাকা নগদ গ্রহণ করেন সাইফুল।
এরপর তা জমা দেন নিজের ব্যাংক হিসাবে। যার নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। সেদিনই এক লাখ রেখে সে টাকা চলে যায় সাবিহার হিসাবে। এত বড় অঙ্কের টাকা নিজের হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে স্বীকার করেন সাইফুল। টাকা জোগাড় করতে হয়েছিল মাহবুব আলমকে। এফডিআর ভেঙে ও ধারকর্জ করে এ অর্থ দিতে বাধ্য হন তিনি।
আরও পড়ুন <<>> গোরস্থানের পাশে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ
তবে নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে বিয়ে হয় তাদের। বিয়ে পড়ান কাজী মো. জিল্লুর রহমান। দেনমোহর ধরা হয় ২ লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ পরিশোধ হয়েছে ১০ হাজার টাকা। বাকি ১ লাখ ৯০ হাজার। কিন্তু ৫০ লাখ টাকা কেনো দিতে হলো মাহবুবকে?
এ বিষয়ে মোবাইল ফোনে সাবিহার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কল কেটে দেন।
এদিকে মাহবুব আলম রাজশাহীর বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নানা বিতর্কের কারণে তিনি সাময়িক বরখাস্ত।
অর্ধকোটি টাকা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলবেন না। সময় হলেই সব জানাবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































