Apan Desh | আপন দেশ

গোরস্থানের পাশে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৪, ১৫ নভেম্বর ২০২৬

গোরস্থানের পাশে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এজহারে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়ে।

পরে জ্ঞান ফিরে পেয়ে ঘটনাস্থল থেকে রাত আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় সে। পরদিন সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন<<>> চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

এ ঘটনায় ১৫ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে কেন্দুয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলায় কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ্ আলমকে (২৮) আসামি করা হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা বরা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়