Apan Desh | আপন দেশ

মিয়ারচরে নদীভাঙন রোধে সর্বোচ্চ সুরক্ষার আশ্বাস জহির উদ্দিন স্বপনের

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিয়ারচরে নদীভাঙন রোধে সর্বোচ্চ সুরক্ষার আশ্বাস জহির উদ্দিন স্বপনের

ছবি : আপন দেশ

সরকারের পক্ষ থেকে বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্পিডবোটযোগে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন।

পরে বেলা ১১টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, মিয়ারচরবাসীকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন <<>> ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

এরপর জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এসব এলাকাতেও নদীভাঙন রোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়