Apan Desh | আপন দেশ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

ছবি : আপন দেশ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই চিন্তা করে কাজ করতে হবে। শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না। এমনই বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করতে হবে, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।

তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সব জায়গায় স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া উচিত।

আরও পড়ুন <<>> টাঙ্গাইলে আ.লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শ্রমিকদলের সমাবেশ

রাজনীতির বাইরে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠান প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়