Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৩, ৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৯ জুলাই) কক্সবাজারের বাঁচখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগনের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।

নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানা প্রধানমন্ত্রী।

আরও পড়ুন <<>> মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগানো যায় সরকার তা নিয়ে কাজ করছে।

দেশের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতির জন্য শান্তিশৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়