Apan Desh | আপন দেশ

অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ৮ আগস্ট ২০২৬

অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের নাম খোকন পাত্র (৫০)।

বর্তমানে তার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহত খোকন পাত্র শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলার বাসিন্দা। তার পিতার নাম কমল পাত্র।

জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে অতিরিক্ত মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন হাসপাতালে নেন। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুন <<>> যুবদল নেতার মরদেহ গুমের চেষ্টা, থানায় মামলা

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বাগানের নেতা ইয়াকুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নুরুল আমীন জানান, নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement