Apan Desh | আপন দেশ

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৬, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:১৪, ৫ আগস্ট ২০২৬

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ছবি : আপন দেশ

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ​কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু(অতিঃ দায়িত্ব)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।  

আরও পড়ুন<<>>মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মো. সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এস এম  তৌহিদুজ্জামান, জুলাই যোদ্ধা ও এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশাফি চৌধুরী, মিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারন করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সম্মানীয় ব্যক্তিবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement