Apan Desh | আপন দেশ

আ.লীগের সঙ্গে যোগাযোগ, সাংবাদিককে মারধর করে থানায় সোপর্দ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১১, ২৩ নভেম্বর ২০২৬

আ.লীগের সঙ্গে যোগাযোগ, সাংবাদিককে মারধর করে থানায় সোপর্দ

ছবি : সংগৃহীত

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করেছে এনসিপির নেতাকর্মীরা।

তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার দুপুরে কেশবপুর পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থানকালে এনসিপির কয়েকজন নেতাকর্মী স্বাধীনের মোবাইল ফোন তল্লাশি করেন। এ সময় মোবাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য থাকার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন<<>>আ. লীগ একটি টেররিস্ট দল:  হুইপ রুহুল কুদ্দুস 

এ বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, স্বাধীন নিজ এলাকায় না থেকে যশোরে বসবাস করতেন। তিনি মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সাংবাদিকতা পেশায় থাকলেও তার বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, পুলিশ তাকে সরাসরি আটক করেনি। এনসিপির নেতাকর্মীরা তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন। পরে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া যায়। সোমবার (২৩ নভেম্বর) তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়